,

দেশে লকডাউন না, কঠোর নিষেধাজ্ঞা চলছে : মন্ত্রিপরিষদসচিব

news-image

নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী লকডাউন চলছে না। এটি কঠোর নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ৭ দিনের যে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে তা লকডাউন নয়।

আজ সোমবার (০৫ এপ্রিল) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে দুপুরে ব্রিফিং করে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদসচিব বলেন, নিষেধাজ্ঞা বলেছি, আমরা লকডাউন ঠিক বলি নাই। আমরা বলে দিয়েছি অফিস-আদালত যত কম লোক দিয়ে অফিস চালাতে পারে। তবে দেখি আমরা ৭ দিন পর কী অবস্থা হয়। এরপর বৃহস্পতিবার আবার সিদ্ধান্ত নেব।

সভায় চলমান ভ্যাকসিন কার্যক্রম নিয়েও সরকার প্রধান বৈঠকে নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রম কি ৮ তারিখ থেকে চলমান থাকবে কি না এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এ বিষয়টি প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন কার্যক্রম যে ৮ তারিখ থেকে শুরু হওয়ার কথা তা যথারীতি চলবে।

এদিন বেলা সাড়ে ১০টায় অনলাইনে শুরু হয় সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ের এই সভা। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য