,

২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৪১৩২২ জন

news-image

অনলাইন ডেস্ক : দেশে এ পর্যন্ত ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ জন পুরুষ এবং ২১ লাখ ৩ হাজার ৭৯৩ জন নারী রয়েছেন। আর আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৯ লাখ ৪৫ হাজার ৬৭৮ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১ হাজার ৩২২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৬৯৮ এবং নারী ১৭ হাজার ৬২৪ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ১১ হাজার ৩২৩ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৬৮ হাজার ১৬৮, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৭৫ হাজার ১৮৭, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ১৫ হাজার ৩৩৮, রাজশাহী বিভাগে ৬ লাখ ৩৫ হাজার ৯৭৩, রংপুর বিভাগে ৫ লাখ ৬৮ হাজার ৮২১, খুলনা বিভাগে ৭ লাখ ৪ হাজার ২৭০, বরিশাল বিভাগে ২ লাখ ৪০ হাজার ৩৭২ এবং সিলেট বিভাগে ২ লাখ ৮৮ হাজার ২১০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড