,

রূপচর্চায় সবজির খোসা

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে সবজির খোসা ফেলে না দিয়ে ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন। সবজির খোসাতে এমন অনেক উপাদান রয়েছে যা অনায়াসেই আপনি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন।

শসার খোসা: এখন থেকে শসার পাশাপাশি এর খোসা দিয়েও রূপচর্চা করতে পারেন। চোখের চারপাশের ডার্ক সার্কল তুলতে পারেন শসার খোসা দিয়ে। ব্রণ কমাতেও কাজ করে এটি।

আলুর খোসা: ব্রণযুক্ত মুখে ঘষে নিন আলুর খোসা। এতে ভিটামিন সি রয়েছে যা খুব তাড়াতাড়ি ব্রণ শুকিয়ে দেয়।

লাউয়ের খোসা: লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে মুখে ঘষলেই একটা আলাদা জেল্লা পাবেন। সপ্তাহে একবার করুন আর তফাতটা নিজেই দেখুন।

করল্লার টুকরো: করল্লা কাটার পর ছোট টুকরো বা বোঁটার নিচের অংশগুলো ফেলবেন না। রসটা মুখে মেখে নিন। কালো দাগছোপ, ব্রণের দাগ উঠে যাবে।

গাজরের খোসা: গাজর ছাড়িয়ে খোসাটা আলাদা করে নিন। তারপর বেটে একটা পেস্ট মতো করুন। মুখে কোথাও বলিরেখা বা সূক্ষ্ম রেখা থাকলে তার উপরে লাগান। মুখ উজ্জ্বল হয়ে উঠবে।

লেবুর খোসা: মুখে অবাঞ্ছিত রোম রয়েছে? এক টুকরো লেবু কেটে খোসাটা ছাড়িয়ে মুখে ঘষুন। লেবুর রসে ব্লিচিং এফেক্ট রয়েছে যা রোম ঢেকে দেবে। মুখ থেকে ট্যান কমাতেও এটি কার্যকর।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়