,

মসজিদুল হারামে ধারালো অস্ত্রসহ আটক

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে মসজিদুল হারামে দাঁড়িয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে স্লোগান দেওয়া এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছে।

মক্কা পুলিশের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মসজিদের দ্বিতীয় তলায় ছুরি হাতে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।

৩০ মার্চ আসর নামাজের পর ওই ব্যক্তি ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে উগ্রবাদী স্লোগান দিচ্ছিলেন।

পরে ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সের প্রধান শেখ আবদুল রহমান বলেন, ওই ব্যক্তি ইসলামি বিশ্বাসের বিরুদ্ধে বর্ণবাদী ও উগ্রপন্থী স্লোগান দিচ্ছিলেন।

‘তিনি মসজিদের পবিত্রতা রক্ষা করেননি, সম্মানও দেখাননি। নামাজ, তাওয়াফ ও হজের জন্য এই মসজিদ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ।’

এর আগে গত ২০ অক্টোবর মসজিদুল হারামের বাইরের ফটকে এসে এক সৌদির গাড়ি ধাক্কা খায়। মক্কার কর্তৃপক্ষ জানায়, ওই লোক অস্বাভাবিক অবস্থায় ছিলেন।

২০১৭ সালের জুনেও পবিত্র মসজিদটিতে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য