,

মেহজাবিন যখন ঘোড়ার গাড়ির চালক!

news-image

বিনোদন প্রতিবেদক : রাস্তার পাশেই তালাচাবির সরঞ্জাম বক্স নিয়ে বসে বাহারুদ্দিন। দক্ষ হাতে তিনি নষ্ট তালা ঠিক, ডুপ্লিকেট চাবি বানিয়ে থাকেন। বাহারের সারাইখানার পাশেই ঘোড়ার গাড়ির স্টেশন। এখান থেকে প্রতিদিন ঘোড়ার গাড়িতে যাত্রী উঠিয়ে দিন শুরু হয় কামলা।

গাড়িটির মালিক তরফদার। সে ঘোড়ার গাড়ি কিনে যাত্রী পরিবহনের ব্যবসা শুরু করলে, তার মাথায় আসে নতুন পরিকল্পনা। যাত্রী আকৃষ্ট করার জন্য সে কমলাকে ঘোড়সাওয়ার বানিয়ে দেয়।

বাহারের সঙ্গে কমলার চোখাচোখি হলেও কখনও কথা হয় না। একদিন কমলা বাহারের কাছে আসে একটি নকল চাবি বানানোর জন্য। সেদিনই তাদের প্রথম কথা হয়। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক নিবিড় হতে থাকে।

এরমধ্যে বাহার একদিন প্রেম নিবেদন করে কমলাকে। তবে বাহারকে একটি শর্ত দেয় সে। নিজের একটি ঘর যেদিন হবে, সেদিন সে বিয়ে করবে। হঠাৎ একদিন কমলার কাছে সেই সুযোগটা আসে। তিনি জানায়, তরফদারের স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি। তরফদারকেও রাতে থাকতে হবে সেখানে।

তরফদারের সিন্দুকসহ একটি বিশাল ট্রাঙ্ক আছে, তার মধ্যে সমস্ত টাকা-পয়সা রাখা। বাহার যদি চাবি বানিয়ে সেই তালা খুলতে পারে তবে তাদের একটা গতি হবে। টাকা নিয়ে তারা এই শহর থেকে অনেক দূরে হারিয়ে যাবে।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তালাচাবি’। সেরনিয়াবাত শাওনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ।

নির্মাতা জানান, বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ এই নাটকটি প্রচার হবে আগামী ৩১ মার্চ রাত ৯টা ৫ মিনিটে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি