,

কাবা শরীফে তারাবি ও এতেকাফ বিষয়ে নির্দেশনা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক ; আসন্ন রমজান উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদুল হারাম পরিচালনা কমিটি।

রোববার মক্কা ও মদিনা পবিত্র মসজিদ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব পরিকল্পনা প্রকাশ করেন।

করোনা মহামারি বিবেচনায় এসব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এতে বলা হয়, হারামাইন শরিফাইনে তারাবির নামাজ ১০ রাকাত পড়ানো হবে। পাশাপাশি তাহাজ্জুদ হবে তিন রাকাত।

ইবাদতকারীদের মসজিদুল হারামের আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তালা, ছাদ এবং প্রাঙ্গণে ইবাদতের অনুমতি দেওয়া হবে। তবে ইবাদতকারীদের জন্য মাতাফ বন্ধ থাকবে।

ওমরাহ পালনকারীরা কাবা স্পর্শ করতে পারবে না। ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত থাকবে, এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হবে।

শেষ দশ দিন এতেকাফ বন্ধ থাকবে। বোতলে জমজমের পানি সরবরাহ করা হবে। গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি কেবলমাত্র ইটমারনা অ্যাপের মাধ্যমে ইস্যু করা বৈধ পারমিটের সাথে অনুমোদিত হবে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য