,

যশোরে ৮৩০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেল জাহাজ

news-image

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদীতে ৮৩০ মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। আজ শনিবার সকালে উপজেলার ভৈরবনদের রাজঘাট এলাকায় মেসার্স সাহারা গ্রুপের ঘাটে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ নামের জাহাজটি ডুবে যায়।

জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৮৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ মোংলা থেকে গত বুধবার রাতে অভয়নগরের রাজঘাট এলাকায় ভৈরব নদীতে মেসার্স সাহারা গ্রুপের ঘাটে নোঙ্গর করে। আজ শনিবার সকাল আটটার দিকে লং বুম স্ক্যাভেটর দিয়ে জাহাজ থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়। এ সময় নদীতে জোয়ার ছিল। কিছু সময় পর জাহাজটি বাম দিকে কাত হতে শুরু করে। এরপর সকাল দশটার দিকে জাহাজটি নদীর পানিতে ডুবে যায়।

এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ এর মাস্টার আব্দুর রহিম মোল্যা বলেন, ‘জাহাজের বামপাশ থেকে কয়লা কেটে ট্রাকে ভরা হচ্ছিল ফলে জাহাজের বাম পাশ হাল্কা এবং ডান পাশ ভারি হয়ে পড়ে। ভারি পাশ কাত হয়ে পড়ে এবং জাহাজটি ডুবে যায়। ’

মেসার্স সাহারা গ্রুপের ব্যবস্থাপক রিদুয়ান কবির বলেন, ‘জাহাজে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা মোট ৮৫০ মেট্রিক টন কয়লা ছিল। এর মধ্যে স্ক্যাভেটর দিয়ে মাত্র ২০ মেট্রিক টন কয়লা নামানো হয়েছিল। বাকি সব কয়লা ডুবে গেছে। প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের