,

এবার নাসিরের স্ত্রীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে চলছে লংকাকাণ্ড। এবার এই তারকার সদ্য বিবাহিত স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করলেন তার সাবেক স্বামী মো. রাকিব হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মিথ্যাচার, বিষোদগার ছড়ানোর অভিযোগ এনে রবিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলার আবেদন করেন তিনি।

উত্তরা-পশ্চিম থানার ওসি আক্তারুজ্জামান ইলিয়াস গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে রাকিব লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। সত্যতা মিললে মামলা হিসেবে রেকর্ড করা হবে।

জানা গেছে, গত ১৯ মার্চ বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয়। সেখানে তাম্মি তার আগের স্বামী রাকিবের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন। পরবর্তী সময় তামিমার এসব কথাবার্তা ইউটিউব ও ফেসবুকে শেয়ারের পর ভাইরাল হয়ে যায়।

মানহানিকর ও আক্রমণাত্মক বক্তব্যের কারণে তামিমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদনের সিদ্ধান্ত নেন রাকিব।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের