,

এবার যারা হজে অংশ নিতে পারবেন না !

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে ২০২১ সালে পবিত্র হজ পালনের জন্য ‘প্রটোকল’ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এতে বলা হয়েছে, করোনার কারণে চলতি বছর হজ শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন।

সুতরাং যাদের বয়স ১৮ বছরে কম এবং ৬০ বছরের বেশি তারা চলতি বছর হজে অংশ নিতে পারবেন না।

প্রটোকল অনুযায়ী হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে।

এছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

একইসঙ্গে সৌদি আরবে পৌঁছানোর পর হজ যাত্রীদের টানা ৭২ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তাদের পুনরায় পিসিআর টেস্ট করা হবে। নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ান্টাইন সমাপ্ত হবে। এছাড়া হজ যাত্রীদের জন্য আরও কিছু শর্ত রয়েছে প্রটোকলে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু