,

বেনেভেন্তোর কাছে হেরে গেল রোনালদোর জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা বেনেভেন্তোর বিপক্ষে হারের তেতো স্বাদ পেতে হলো জুভেন্টাসকে।

রবিবার সিরি আয় নবাগত দলটির বিপক্ষে ০-১ গোলে হেরে গেছে তুরিনের দলটি। ঘরের মাঠে এই হারে শিরোপা ধরে রাখার স্বপ্নও জোর ধাক্কা খেল দলটির।

ক্রিস্তিয়ানো রোনালদো মাঠে ছিলেন। গোল করলেও তার সেই গোল বাতিল হয়। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। বিরতির পর ম্যাচের ৬৯ মিনিটে বেনেভেন্তো এগিয়ে যায় আদোলফো গাইচের করা গোলে।

গত নভেম্বরেও এই বেনেভেন্তোর বিপক্ষে জিততে পারেনি জুভেন্তাস। রোনালদোর অনুপস্থিতিতে বেনেভেন্তোর মাঠে ১-১ ড্র করেছিল আন্দ্রেয়া পিরলোর দল।

এবারের লিগে চতুর্থ হারের স্বাদ পেল জুভেন্তাস। ২৭ ম্যাচে ১৬ জয় ও ৭ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দলটি। শীর্ষে থাকা ইন্তার মিলানের চেয়ে যা ১০ কম। সমান ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্তার। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল