,

পোল্যান্ড-ফ্রান্সে আবার লকডাউন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বাড়তে থাকায় পোল্যান্ড এবং ফ্রান্সের কিছু অঞ্চলে আবার লকডাউন দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, ফ্রান্স সরকার তৃতীয় ঢেউয়ের শঙ্কায় নতুন করে লকডাউন চালু করার কথা জানিয়েছে।

পোল্যান্ডে সাধারণ দোকান, হোটেল এবং খেলার মাঠগুলো তিন সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে।

করোনা জার্মানিতেও বাড়ছে। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক পরিস্থিতিকে ‘তৃতীয় ঢেউ’ বলে ঘোষণা দিয়েছেন।

ফ্রান্সে শুক্রবার মধ্যরাত থেকে আংশিক লকডাউন দেয়া হয়েছে। যেসব অঞ্চলে সংক্রমণ কম শুধু সেখানেই ট্রেন চলাচল করতে দেয়া হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন লকডাউনের কঠোরতা আগের মতো অতটা নয়।

কম গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। তবে স্কুল খোলা থাকছে।

করোনা প্রাদুর্ভাবের পর ফ্রান্সে এখন পর্যন্ত ৪.২ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৯২ হাজার।

পোল্যান্ডে লকডাউন শুরু হচ্ছে শনিবার থেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আরও বড় পরিসরে লকডাউন দরকার। এই ধরনটি ৬০ শতাংশ বেশি হারে মানুষকে সংক্রমিত করছে।

পোল্যান্ডে এখন পর্যন্ত ২ মিলিয়ন মানুষ কভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪৯ হাজার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য