,

ভারতে করোনার দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন ধরেই বাড়তে থাকা করোনা সংক্রমণের লাগাম টানতে ভারতের বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। কিন্তু শেষ রক্ষা হলো না। দেড় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি।

এই সময় বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১১ লাখ ৭ হাজার ৩৩২ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫৫৮ জন।

এদিকে করোনা সম্পর্কিত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

চিঠিতে বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনগুলোতে ৩১ মার্চ পর্যন্ত চালাতে হবে কড়া নজরদারি।

ভারতজুড়ে চলছে গণটিকাদান। এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৪ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৩৯২ জন। টিকাদানের সুফল আশা করছে সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ এড়ানো সম্ভব। সাধারণ মানুষকে এই বিষয়ে পর্যাপ্ত সতর্ক থাকতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য