,

অভিনেত্রী সামান্থা প্রতি সিনেমার জন্য কত নেন?

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ খবর জানিয়েছে, ভারতের তেলেগু দৈনিক সাক্ষী পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, আলোচিত ওই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি আর মালয়ালাম অভিনেতা দেব মোহন অভিনয় করবেন রাজা দুষ্মন্তের চরিত্রে। সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় থাকবে নারী এবং গল্প আবর্তিত হবে সেই নারীকে ঘিরে।

খবরে আরও বলা হয়, সাধারণত প্রতি সিনেমার জন্য সামান্থা পারিশ্রমিক নেন দেড় কোটি রুপি। যদি এ গুঞ্জন সত্য হয়, তবে ‘শকুন্তলম’ সিনেমার জন্য দ্বিগুণ সম্মানী নিচ্ছেন সামান্থা।
অর্থাৎ, এ সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা আক্কিনেনি।

অভিনেত্রী সামান্থার সর্বশেষ সিনেমা ছিল ‘জানু’। গত বছর ওই সিনেমাটি মুক্তি পেয়েছিল। যা ছিল তামিল হিট ‘৯৬’-এর রিমেক। বক্স অফিসে এ সিনেমা বেশ ভালো ব্যবসা করেছে। সামান্থার পরবর্তী সিনেমা ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। এটিই তার ওয়েব সিরিজে প্রথম অভিনীত কোনো সিনেমা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য