,

রাজশাহীতে ফের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীতে তানোরে লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী ছুটে যায়। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন।

বিমানটিতে দুজন ছিলেন। এর মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন।

তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনা খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে এসেছিল। কিন্তু হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি।

তানোর থানার ওসি রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র : যুগান্তর

 

blob:https://www.facebook.com/2f026443-0549-41ed-a288-c24cf56775bf

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য