,

মশা নিধনে নিয়োজিত কর্মীদের মনিটরিংয়ে বায়োমেট্রিক হাজিরা চালু করল ডিএনসিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : মশা নিধনে নিয়োজিত কর্মীদের মনিটরিংয়ের জন্য বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি)।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আজ মঙ্গলবার (১৬ মার্চ) উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি মাঠে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিক বলেন, ‘মশা নিধন কার্যক্রমে দৈনিক এক হাজার ২০০ কর্মী কাজ করার কথা। কিন্তু বাস্তবে এই কর্মীর সংখ্যা কতজন এবং মাঠে কতজন কাজ করছেন তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। একারণে বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে আমরা হাজিরার বিষয়টি নিশ্চিত করতে চাই।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘আগে সনাতন পদ্ধতিতে একটি হাজিরা খাতায় স্বাক্ষর করতেন মশক নিধন কর্মীরা। এখন সময় এসেছে স্মার্ট সিটিতে রূপান্তর হওয়ার। তাই আমরা ডিজিটাল পদ্ধতিতে মশক নিধন কর্মীদের হাজিরা নিশ্চিত করছি। ধাপে ধাপে আমরা ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কর্মীদের বায়োমেট্রিক হাজিরার আওতায় নিয়ে আসব। এই কাজটি করতে দুই মাসের মতো সময় লাগতে পারে।’

চলমান মশা নিধন কার্যক্রম প্রসঙ্গে মেয়র বলেন, ‘অভিযানে আমরা দেখেছি, সিভিল এভিয়েশনের ভেতর কোটি কোটি মশা। সেখানে আমাদের কেউ যেতে পারে না। বিমানবন্দর রেল স্টেশনের পেছনে পূর্ব দিকে একই অবস্থা। তিনি বলেন, কিউলেক্স মশার উপদ্রব বাড়ায় গতকাল সোমবার (১৫ মার্চ) চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছি। এখন থেকে যার যার আঙ্গিনা এবং ডোবা নিজেকেই পরিষ্কার রাখতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য