,

মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরি প্রকল্প অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরির প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে চার হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকা।

এ প্রকল্পসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। সব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে পাঁচ হাজার ৬১৯ কোটি ৪৫ লাখ টাকা।

প্রসঙ্গত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা বাড়ি পাবেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এগুলো তাদের দেওয়া হবে। এ জন্য এ প্রকল্প হাতে নিয়েছে সরকার।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য