,

জিয়াউর রহমানকে ভিলেন বানানোর চেষ্টা হয়েছে : রিজভী

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জিয়াউর রহমানকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। তাদের কথা হচ্ছে, কী ব্যাপার তুমি স্বাধীনতা ঘোষণা করলে কেন? এজন্য তাদের এত ক্ষোভ! এজন্য কত নতুন নতুন তত্ত্ব তারা দিচ্ছেন। এবার তারা বলেছেন ২৫ ও ২৬ মার্চ নাকি চট্টগ্রামে যারা ব্যারিকেড দিয়েছে, তাদের গুলি করে হত্যা করেছে জিয়াউর রহমান!

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বেগম সেলিমা রহমান ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিএনপির সকল জাতীয় নেতৃবৃন্দের রোগমুক্তিসহ সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় বিএনপি এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

করোনার টিকা প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, ভারত বাংলাদেশে যে টিকা দিয়েছে তা নিয়ে আন্তর্জাতিকভাবে সন্দেহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলেছিল, এই টিকা পরীক্ষামূলকভাবে চালু হবে বাংলাদেশে। ভারতের এই টিকা নরওয়ে, ডেনমার্ক বন্ধ করে দিয়েছে। ওটা তো ছিল অক্সফোর্ডের তৈরি, আর আমাদের যেটা দিয়েছে সেটা ভারতের। যেটা উৎপাদন করেছে ভারত।

তিনি আরও বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি। আমি যেহেতু এই টিকার বিরোধিতা করেছি, যৌক্তিকভাবেই করেছি। আমি এই টিকা নেব না। আজকে প্রমাণিত হলো, এই টিকার কার্যকারিতা নেই। এই টিকা জীবনঘাতি, এই টিকার বিরুদ্ধে সারা দুনিয়া থেকে ধিক্কার দিচ্ছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি