,

কাজী হায়াৎ হাসপাতালে

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজধানীর একটি হাতপাতালে ভর্তি করানো হয় বলে রাইজিংবিডিকে জানান চলচ্চিত্র প্রযোজক-পরিচালক বিপ্লব শরীফ।

গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ। তিনিসহ তার স্ত্রী ও মেয়ে করোনায় আক্রান্ত হন। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপরই শরীরে জ্বর অনুভব করেন তিনি। তিনদিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে।

কাজী হায়াৎ গত কয়েকদিন যাবৎ ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন।

তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত ‘বীর’ তার পরিচালিত ৫০তম সিনেমা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য