,

ভিভোর ওয়াই ১ এস ৮,৯৯০ টাকায়

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নতুন আরও একটি সাশ্রয়ী মূল্যের ফোন এনেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ৮ হাজার ৯৯০ টাকার ওয়াই ১ এস নামের স্মার্টফোনটি রবিবার থেকেই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.২২ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৫২০ ও ৭২০ (এইচডি+) । ফোনটির স্ক্রিন টু বডি অনুপাত ৮৮.৬ শতাংশ।

স্লিম বডির ফোনটির ওজন মাত্র ১৬১ গ্রাম এবং থিকনেস ৮.২৮ মিলিমিটার। ফলে থ্রিডি কার্ভড বডির ফোনটি সহজেই মুষ্টিবদ্ধ করা যাবে।

স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট ফিচারসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০৩০ এমএএইচের ব্যাটারি। ফলে চার্জিং নিয়েও গ্রাহকদের বাড়তি দুশ্চিন্তা থাকবে না।

ভিভো ১ এস ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবির র‌্যাম। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজের জন্য ব্যবহার করা হয়েছে ৩২ জিবি’র রম, পাশাপাশি গ্রাহকরা ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করতে পারবেন।

৫ মেগাপিক্সেলের (১.৮ অ্যাপারচার) ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের (২.২ অ্যাপারচার) ব্যাক ক্যামেরা যুক্ত করা হয়েছে ভিভো ১ এস ফোনটিতে। অলিভ ব্ল্যাক ও অরোরা ব্লু এই দুই কালারের ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০.৫ অপারেটিং সিস্টেম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য