শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার চীনে মহামারী আকারে ছড়াচ্ছে নতুন আরেকটি ভাইরাস, তথ্য গোপনের চেষ্টা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস সর্বপ্রথম চীনেই শনাক্ত হয়। এজন্য অনেকেই চীনকে করোনার উৎপত্তিস্থলও বলে থাকেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তদল এখনও এর উৎসস্থল খুঁজে বের করার চেষ্টা করছে।

তবে বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস সর্বপ্রথম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় চীনকেই এর উৎস হিসেবে মনে করেন অনেকে।

এবার নতুন আরেকটি ভাইরাস মহামারী আকারে ছড়াচ্ছে চীনে। ভাইরাসটির নাম আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ)। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সিচুয়ান প্রদেশে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, চীনা কর্তৃপক্ষ এ ভাইরাসের প্রাদুর্ভাব চেপে রাখতে চাইছে। এ ভাইরাস প্রাথমিকভাবে বহন করে শূকর। পরে তা মানবদেহে ছড়ায়।

খবরে বলা হয়েছে, চাইনিজ কৃষি মন্ত্রণালয় বলেছে, সিচুয়ান চীনের বৃহত্তম শূকর উৎপাদন কেন্দ্র। শূকর বহনকারী এক ট্রাকে ১০টি শূকরের মধ্যে এএসএফ ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে দুটি ইতোমধ্যে মারা গেছে। ধারণা করা হচ্ছে শূকর অবৈধভাবে স্থানান্তর করতে গিয়ে এ রোগ ছড়িয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে এএসএফ ছড়িয়ে পড়ার দ্বিতীয় ঘটনা এটি। রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সিচুয়ান এবং জিয়ানজিয়াং শহরে এই ভাইরাস ছড়িয়েছে। এক ফার্মে ১২৭ শূকরের মধ্যে ৩৮টিই এএসএফ আক্রান্ত হয়ে মারা গেছে। হুবেই প্রদেশে এক ট্রাকে আরও ১০টি শূকর আক্রান্ত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, খবরে যতটা এসেছে বাস্তব পরিস্থিতি এর চেয়েও খারাপ। চিপ নেলিংগার নামের এক বিশ্লেষক বলেছেন, চীন দেখাতে চাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু তা নয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা