,

শ্বশুরকে গৃহবন্দী করার নির্দেশ জারি সৌদি যুবরাজের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার শ্বশুর মাশহুর বিন আব্দুল আজিজকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। তবে ঠিক কবে থেকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন তা জানা যায়নি। ইরানের ফার্স বার্তা সংস্থা সৌদি আরবের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ জারি করা হয়েছে। যুবরাজের স্ত্রী সারার বাবা মাশহুর বিন আব্দুল আজিজ, একইসঙ্গে তিনি বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের সৎ ভাই।

উল্লেখ্য, বর্তমান রাজার চার ছোট ভাই এখনও জীবিত রয়েছেন। তারা যেকোনো সময় রাজা ও যুবরাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সূত্র : পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য