,

বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার (০৯ মার্চ) বিকালে সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলের কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশ ফেরত কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ অব্যাহত রয়েছে। এছাড়া প্রত্যাগত কর্মীদের কাজের পূর্ব অভিজ্ঞতাকে সনদায়নের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয় থেকে নিবিড়ভাবে আন্তর্জাতিক শ্রমবাজার পর্যবেক্ষণ এবং নতুন শ্রমবাজার উন্মোচনের প্রচেষ্টা করা হচ্ছে।

সভায় বক্তারা বিদেশ ফেরত কর্মীদের রিইন্টিগ্রেশন, পুনরায় বিদেশে প্রেরণ এবং কোভিড-১৯ পরবর্তী শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি কমিটির সভাপতি ও সদস্যদের হাতে মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০ এর কপি তুলে দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বেগম আয়েশা ফেরদাউস এমপি, সাদেক খান এমপি, মো. ইকবাল হোসেন এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য