,

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করায় বিএনপিকে সাধুবাদ জানালেন মেয়র তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘বিলম্ব হলেও ৭ মার্চের গুরুত্ব বিএনপি অনুধাবন করতে পেরেছে। ঐতিহাসিক দিবসগুলো আমাদের জাতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটাকে সঠিকভাবে উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’

বিএনপি একদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে অন্যদিকে আন্দোলনের ডাক দিয়েছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘তারা দীর্ঘদিন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলীন করতে চেষ্টা করেছে। সেই প্রচেষ্টায় তারা সফল হতে পারেনি। এখন তারা তা অনুধাবন করতে পেরেছে। তবে এখন আন্দোলনের ডাক দেয়া তাদের এটা কূটকৌশল। এর মাধ্যমে তারা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। তাদের এই কূটকৌশল আগেও সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য