,

ফুটপাতে সন্তান প্রসব, মানবিকতার উদাহরণ হয়ে পাশে দাঁড়াল পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : নেই কোনও বাসস্থান, নেই ঠিকানা। এমতাবস্থায় ফুটপাতেই সন্তান জন্ম দেন অসহায় এক নারী। সদ্য প্রসূত সন্তান নিয়ে মানুষের চলাচলের রাস্তায় কাতরাচ্ছিলেন তিনি। তার এই অবর্ণনীয় কষ্ট দেখে ছুটে এল পুলিশ, স্থাপন করল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

জানা গেছে, চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ফুটপাতে সন্তান জন্ম দেন ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন। বিষয়টি দেখেও পাশ কেটে যাচ্ছিলেন অনেকেই। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে।

পরে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহর চোখে পড়ে বিষয়টি। ওই নারী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নবজাতকসহ ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন পুলিশের ওই কর্মকর্তা।

এএসআই আমান উল্লাহ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, রাতে আমার ডিউটি ছিল। ডিউটি শেষে থানায় ফিরছিলাম। পথিমধ্যে ফুটপাতের পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারী সন্তান প্রসব বেদনায় ছটফট করছিলেন, দৌড়ে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ওই নারীকে নগরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, সারাদিন হাসপাতালে ছিলাম। এখন রাত ১১টা বাজে। মাত্র বাসায় এলাম। মা-মেয়ে দু’জনই ভালো আছে।

সূত্র : বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য