,

কারাগারে বিসিসির সাবেক মেয়র আহসান অসুস্থ, হাসপাতালে ভর্তি

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন জেলার শাহ আলম।

তিনি জানান, আহসান হাবিব কামাল আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এরআগে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের আরপি ডা. মানবেন্দ্র সরকার আহসান হাবিব কামালকে দেখে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাসহ বেশকিছু পরীক্ষা দিয়েছেন। তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য মঙ্গলবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৪৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় গত বছরের ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত।

এসময় আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক ঠিকাদারকে এক কোটি টাকা করে জরিমানা করেন।

আহসান হাবিব কামাল বরিশাল জেলা বিএনপির গুরুত্বপূর্ত পদে দায়িত্ব পালন করেছেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য