,

এখনো সিনেমা নিয়ে শিখছেন জয়া আহসান!

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা থেকে কলকাতায়, এমন ব্যস্ততায় তার ক্যারিয়ার। দুই ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ক্যারিয়ারের পরও এখনো সিনেমা নিয়ে শেখার প্রতি আগ্রহী তিনি।

তাই নতুন করে জানতে, নিজের শিক্ষাকে ঝালিয়ে নিতে গত বৃহস্পতিবার পৌঁছে গিয়েছিলেন বসুশ্রী সিনেমায় ‘আর্টহাউজ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। সেখানে দর্শকের আসনে বসে সিনেমা এবং অভিনয় নিয়ে আলোচনা শোনেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানায়, সে দিনের আলোচনার বিষয়বস্তু ছিল ‘অভিনয় রক্তে থাকে নাকি শিখতে হয়’। ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অতনু ঘোষের মতো শিল্পীরা উপস্থিত হয়েছিলেন এ আলোচনায়। সঞ্চালকের ভূমিকায় ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

লকডাউন পরবর্তী সময় কলকাতায় এসে বেশ ব্যস্ততম সময় কাটছে জয়ার। তবে ফেসবুকে ফিল্ম ফেস্টিভ্যালের পোস্ট দেখে, সেখানে যাওয়ার লোভ সামলাতে পারেননি তিনি।

সিনেমার আলোচনা শেষে এক প্রতিক্রিয়া জয়া বলেন, ‘এখানে এসে মনে হলো আক্ষরিক অর্থেই অনেক কিছু শিখে গেলাম।’

এবার ৫ বছরে পা দিল ‘আর্টহাইজ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল’। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে উৎসবটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য