,

কেন্দ্রে হট্টগোল করার অভিযোগে ৩ কাউন্সিলর প্রার্থী আটক

news-image

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র হট্টগোল করার অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন আটক করেন।

আটকরা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক ও ভোটার মোহাম্মদ আরজু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ভোটারদের সঙ্গে হট্টগোল ওই তিন কাউন্সিলর। তাদের একাধিকবার সর্তক করা হলেও তা না মানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়। ভোট গ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

৫ম ধাপে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচন সকাল ৮টায় শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৯টি ওয়ার্ডে কাউন্সলর পদে ৪০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ১২টি ভোট কেন্দ্রে ইভিএমে ২৫ হাজার ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রফিক উদ্দিন ভুইয়া এবং বিএনপি মনোনীত এএফএম আজিজুল ইসলাম পিকুল অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য