,

করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের

news-image

নিউজ ডেস্ক : চলমান করোনাভাইরাস মহামারি সফলভাবে মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস।

মঙ্গলবার জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান কোভিড মোকাবিলায় বাংলাদেশের গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘Whole-of-the-Government’ এপ্রোচের মাধ্যমে সমন্বিত ব্যবস্থার বিস্তারিত ব্যাখ্যা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য খাতের সাফল্য এবং সরকারের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা অর্জনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি মহাপরিচালককে অবহিত করেছেন মো. মোস্তাফিজুর রহমান।

এসময় চলমান কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকর ভূমিকার জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানিয়ে মো. মোস্তাফিজুর রহমান অনুরোধ জানান, কোভ্যাক্স সুবিধার আওতায় সদস্য রাষ্ট্রসমূহে দ্রুত করোনাভাইরাসের টিকা সরবরাহে দৃশ্যমান ও বলিষ্ঠ ভূমিকা রাখতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও বাংলাদেশের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন তিনি।

সূত্র : দেশ রূপান্তর

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য