,

প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রেমিক নিহত

news-image

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রেমিকা নিতু (১৮)-কে নামে এক বাঁচাতে গিয়ে সাইফুল ইসলাম (২৬) নামে এক প্রেমিক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। এ সময় নিতু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় ঘোড়াশাল রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের জামাল উদ্দিন এর ছেলে। নিতু সুনামগঞ্জ জেলার বাসিন্দা ।

রেলওয়ে পুলিশ জানায়, নিতু ও সাইফুল ইসলাম কালীগঞ্জের প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরী করতেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘোড়াশাল ফ্লাগ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে আসেন তারা। প্রায় দেড় ঘণ্টা যুগলবন্দী হয়ে এলাকায় ঘুরে বেড়ান। কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টার দিকে ঘোড়াশাল ফ্লাগ রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় তারা দক্ষিণ পাশের রেললাইনে বসে ছিলেন। এ সময় তাদের মাঝে মনোমালিন্য হলে নিতু ট্রেনের সামনে গিয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে সাইফুল তাকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়।

আর নিতু গুরুতর আহত হয়। নিতুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি। আহত নিতু ঘটনার পর থেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাকে তার ফ্যাক্টরির লোকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য