,

সাত কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে।

শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেট অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিতে ঠেলে দিচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মাকসুদ কামালের নেতৃত্বে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাদের (সাত কলেজের) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য