,

পুলিশের হারিয়ে যাওয়া ম্যাগজিনসহ গুলি উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : লালমনিরহাটে আসামি ধরতে গিয়ে গুলিভর্তি ম্যাগাজিন ‘হারিয়ে’ ফেলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশা। ২৭ দিন পর এক পথচারীর সহায়তায় ম্যাগজিনসহ সেই গুলি উদ্ধার হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের কলেজ বাজার এলাকায় এক পথচারী পলিথিনে মোড়ানো গুলির মতো কিছু একটা দেখতে পেয়ে আশপাশের কয়েকজনকে ডেকে তা শনাক্ত করার চেষ্টা করেন। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে লালমনিরহাট সদর থানা পুলিশ ম্যাগজিনসহ গুলি উদ্ধার করে।

গুলি উদ্ধারকারী পথচারী রফিকুল ইসলাম জানান, কলেজ বাজারের একটি পরিত্যাক্ত এলাকায় মোবাইলের লাইট জ্বালিয়ে প্রস্রাব করতে যান। প্রস্রাব করার আগেই মোবাইলের লাইটের আলোয় সোনালি বর্ণের কিছু একটা দেখতে পেলে তিনি একটা লাঠি দিয়ে খোঁচালে গুলিভর্তি একটি ম্যাগজিন দেখতে পান। পরে সেখান থেকে বেড়িয়ে এসে ৯৯৯ কল দিলে সদর থানা পুলিশ এসে ৭ রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করে থানা নিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আজ বাকি ৭ রাউন্ড গুলি উদ্ধার হলো। গুলিভর্তি ম্যাগজিন সেখানে কেউ লুকিয়ে রেখেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, অভিযান চালানোর সময় এসআই বাদশা তার ব্যবহৃত পিস্তলের গুলি ভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলেন। এরপর বিষয়টি থানায় না জানিয়ে গোপন রাখায় ওই দিনই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়।

এর আগে গত ২৮ জানুয়ারি লালমনিরহাট সদর উপজেলার কলেজ বাজার এলাকায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে গুলিসহ ম্যাগজিন হারান এসআই খালেকুল বাদশা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য