,

ভালোবাসা দিবসে ৫০ বছর আগে হারানো আংটি খুঁজে পেলেন!

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চাশ বছর আগে আংটি হারিয়ে গিয়েছিল এক মার্কিন নারীর। সেটি ছিল তার বিয়ের আংটি। অবাক করা বিষয় হলো, ২০২১ সালে এসে ভালোবাসা দিবসে সেই আংটি তিনি খুঁজে পেলেন।

শনিবার সিএনএন জানায়, স্বামী রবার্ট, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে ভালোবাসা দিবসে সেই আংটিটি প্যাকেট থেকে বের করেন কারেন অটেনরিথ। কয়েক যুগ আগে বিয়ের স্মৃতি বিজড়িত সেই আংটি।

মেয়ে মিশেলের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, রবার্ট অটেনরিথ সেই আংটি আবার তার স্ত্রীকে পরিয়ে দিয়েছেন, যেভাবে ৫৫ বছর আগে নববধূর হাতে পরিয়ে দিয়েছিলেন।

কারেন অটেনরিথ বলছেন, ‘খুশি, খুবই খুশি। আমি এটি বিশ্বাসই করতে পারছি না। সত্যিই এটি অসাধারণ।’

শিকাগো ট্রিবিউনকে তিনি জানান, ১৯৭৩ সালে এক শীতের দিকে শিকাগোর দাদি বাড়িতে আংটিটি হারিয়ে ফেলেছিলেন তিনি।

সেসময় প্রচণ্ড বরফ পড়ছিল। দাদি বাড়ির সামনেই তাদের গাড়িটি পার্ক করা ছিল। বরফে হাত জমে গিয়েছিল কারেনের। দ্রুত গাড়িতে উঠতে গিয়ে আংটিতে নিচে পড়ে গিয়েছিল, সেইসঙ্গে বরফের মধ্যে হারিয়ে যায়।

অনেক প্রচেষ্টার পরেও সোনার আংটিটি তিনি খুঁজে পেতে ব্যর্থ হন। কারেন ধরেই নিয়েছিলেন, চিরতরে সেই আংটি হারিয়ে গেছে, আর কখনো খুঁজে পাওয়া যাবে না।

এই ফেব্রুয়ারিতে শিকাগোর এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দেন যে, তার বিয়ের আংটিটি হারিয়ে গেছে, কেউ খুঁজে পেলে তাকে যাতে জানায়।

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নারী লেখেন, তিনি ছয় থেকে আট বছর আগে একটি সোনার আংটি খুঁজে পেয়েছেন।

তবে আংটিটি শিকাগোর ওই ব্যক্তির ছিল না। সেটি ছিল কারেনের ৫৫ বছর আগে হারিয়ে যাওয়া বিয়ের আংটি।

আর সারাহ বাটকা নামে ওই নারী এখন বাস করেন সেই বাড়িতে, যেটি একসময় ছিল কারেনের দাদির। বাড়ির সামনে বাগান করতে গিয়ে আংটি তিনি খুঁজে পান।

সেই কমেন্ট থেকে আংটিটির প্রকৃত মালিককে খোঁজা হয়। একপর্যায়ে শিকাগোর দুই ইতিহাসবিদ পুরোনো পত্রিকা, সরকারি নথিপত্র ঘেঁটে বের করেন কারেনের সেই আংটি হারানোর ঘটনা।

এরপর আংটিটি নিয়ে ফেসবুক পোস্ট দেওয়া হয়। আর কারেনের চোখেই পড়ে সেই পোস্ট। অবশেষে ৫৫ বছর আগে হারিয়ে যাওয়া আংটিটি ফিরে পেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের