,

ব্রাজিলে টিকার কথা বলে খালি সিরিঞ্জ পুশ করছেন স্বাস্থ্যকর্মীরা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে করোনার টিকার কথা বলে খালি সিরিঞ্জ পুশ করার অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। খবরটি প্রকাশ পেলে তদন্তে নামে দেশটির পুলিশবাহিনী।

স্থানীয় সংবাদ মাধ্যমে এটিকে ‘বাতাসের টিকা’ বলে আখ্যায়িত করা হয়েছে। দেশটির অন্তত চারটি রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়। এর মাধ্যমে ব্রাজিলে টিকাদান কর্মসূচিতে সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে।

এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে চরম অবহেলার বিষয়টিও সমালোচিত হয়। খবর দ্যা গার্ডিয়ানের।
টিকা কেলেঙ্কারি নিয়ে বুধবার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলের পুলিশ। তাদের ধারণা, নার্সরা হয়তো টিকা বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বা কালোবাজারে এ টিকা বিক্রি করছে তারা।

রিও অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, যদি টিকা আত্মসাতের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এমন ঘটনা প্রমাণিত হয়ে ১২ বছর পর্যন্ত জেল হতে পারে।

২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত এপিডেমিয়োলোজিস্ট কারলা ডমিংগস বলেন, ‘শুরুতে এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও উদ্বেগজনক হচ্ছে, অনেক জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে।’

তিনি বলেন, ‘হয় এসব স্বাস্থ্যকর্মীদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি বা তারা কোনো খারাপ বিশ্বাসের সঙ্গে জড়িত। উভয় ক্ষেত্রেই এটি অগ্রহণযোগ্য।’

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য