,

সাতটি পাগলা কুকুরের কামড়ে আহত ১৩, আতঙ্কে এলাকাবাসী

news-image

অনলাইন ডেস্ক ; নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাতটি পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, হীরাঝিল আবাসিক এলাকায় কুকুরগুলো হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে।

ভুক্তভোগী কেউ কেউ রাজধানীর মহাখালীতে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন নিচ্ছেন।

ভুক্তভোগী আবদুল লতিফের ছেলে বাবলু বলেন, আমার বাবা বাইরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ কুকুর এসে তার পায়ে কামড় দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এদিকে ভুক্তভোগী আল-আমীন বলেন, আমি রাতের বেলা বাসায় যাচ্ছিলাম। তখন পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।

এক চিকিৎসক ফরহাদ হোসাইন জাগো নিউজকে বলেন, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়। একমাসে মোট পাঁচ ডোজ ইনজেকশন দিতে হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমীন
বলেন, ‘আমি সকালে অফিসে গিয়ে বিষয়টি দেখছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য