শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন’ বিয়ার কারখানার সন্ধান

news-image

অনলাইন ডেস্ক : প্রায় পাঁচ হাজার বছর আগের একটি বিয়ারের কারখানা খুঁজে পেয়েছেন মিশরের প্রত্নতত্ত্ববিদরা। যা হতে পারে বিশ্বে এ পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে প্রাচীন মদের কারখানা। তাই মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা।

মিশরের মরুভূমির মাঝখানে প্রাচীন আবিদোস শহরের একটি কবরস্থানের কাছে এ বিয়ার উৎপাদনের কারখানা পাওয়া গেছে। এর আবিষ্কার করেছে মিশরীয়-আমেরিকান একটি দল। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটিতে প্রায় ৪০টি পাত্র পাওয়া গেছে, যাতে বিয়ার তৈরির জন্য যবজাতীয় শস্য ও পানি গরম করা হতো।

মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের মহাসচিব মোস্তফা ওয়াজিরি বলেন, প্রায় ২০ মিটার দৈর্ঘ্যের আটটি বড় বড় এলাকা নিয়ে কারখানাটি তৈরি। প্রতিটি এলাকাতে ৪০টি করে মাটির পাত্র দুই সারিতে সাজানো ছিল।

সুপ্রিম কাউন্সিল বলছে, মদ তৈরির কারখানাটি সম্ভবত রাজা নারমারের সময়কার, যিনি পাঁচ হাজার বছর আগে রাজত্ব করেছেন। রাজা নারমার প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা এবং মিশরকে তিনিই একত্রিত করেছিলেন বলে মনে করা হয়।

কাউন্সিল বলছে, তারা মনে করছেন, এটিই হয়তো বিশ্বের সবচেয়ে পুরোনো উচ্চমাত্রার উৎপাদনশীল বিয়ারের কারখানা। মনে করা হচ্ছে, এখানে হয়তো একবারে প্রায় ২২ হাজার ৪০০ লিটার বা পাঁচ হাজার গ্যালন বিয়ার উৎপাদিত হতো।

অনুসন্ধানী মিশনের সহ-প্রধান এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ম্যাথিউ অ্যাডামস বলছেন, মিশরের রাজাদের শেষকৃত্যের সময় বিভিন্ন আচার-অনুষ্ঠানের জন্য বিয়ার সরবরাহ করতেই হয়তো এ কারখানাটি বানানো হয়েছিল।

আবিদোস হচ্ছে প্রাচীন মিশরের সবচেয়ে পুরোনো শহরগুলোর অন্যতম। এতে বিশাল বিশাল সমাধিক্ষেত্র এবং মন্দির পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা