,

পরীক্ষার সময় হলে থাকতে পারবে ঢাবি শিক্ষার্থীরা

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় হলে থাকতে পারবে শিক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শুধু মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীরা আগামী ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে হলে থাকার সুযোগ পাবেন। তবে পরীক্ষা শেষেই ছাড়তে হবে হল।

বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সভায় আগামী ১৩ মার্চ হল খোলা ও শিক্ষার্থীদের অবস্থানের বিষয়ে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

পরীক্ষার প্রবেশপত্রধারী সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা শুধু পরীক্ষা চলাকালে হলে অবস্থান করতে পারবেন। পরীক্ষা শেষ হলেই তাদের হল ত্যাগ করতে হবে।

তবে, করোনার কারণে মেসে অবস্থানকারী অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে বিকল্প ব্যবস্থা রাখতে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য