,

অনেক খাটতে হয়েছে করোনা নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে কোন জাদুমন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক নয়, এর পিছনে অনেক খাটা খাটনি করতে হয়েছে। সমালোচনা হতে পারে, যারা এ বিষয়ে জানে না তারা তো সমালোচনা করবেই।’

শনিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রীর মতে, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আনার জন্য এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন কোম্পানি নাই যার সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা না বলেছি এবং যোগাযোগ না করেছি। বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নম্বর দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে।’

জাহিদ মালেক বলেন, আমাদের সংক্রমণের হার টু পয়েন্ট থ্রি, টু পয়েন্ট সিক্স এর মধ্যে ভেরি করতেছে। মৃত্যুহার দেড় পার্সেন্ট, আমেরিকাতে মৃত্যুহার চার পাঁচ পার্সেন্টে ঠেকেছে। আমাদের সুস্থতার হার ৯০ পার্সেন্ট এখন, এগুলো এমনি এমনি হয় নাই। এর পেছনে শ্রম দিতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য