,

এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধ করল মিয়ানমার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের আকাশসীমায় বিমান চলাচলে এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধ করে দিয়েছে মিয়ানমার।

সোমবার দেশটির সিভিল এভিয়েশন এক চিঠিতে এই ব্যাপারে অবহিত করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশনকে।

এক্ষেত্রে বাংলাদেশ থেকে মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে যেসব বিমান থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় তারা মিয়ানমারের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনো ধরনের রাডার সার্ভিস বা নির্দেশনা পাবে না।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সময় গণমাধ্যমকে জানিয়েছেন, রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধের কোনো কারণ উল্লেখ করেনি দেশটি। আপাতত সব দেশের সঙ্গেই তারা বিমান চলাচল বন্ধ রেখেছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে মিয়ানমার আকাশসীমা অতিক্রমকারী সব বিমানকে বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিট থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু ও নিরাপদ এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস প্রদান করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

তিনি জানান, মিয়ানমারের আকাশসীমা ব্যবহারকারী বিমানগুলো কতটুকু উচ্চতায় কিভাবে যাবে, সে বিষয়ে বাংলাদেশ এটিসি দিক নির্দেশনা দেবে।

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু