,

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

news-image

অনলাইন ডেস্ক : কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বাংলাদেশে সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে বাংলাদেশকে নিয়ে সম্প্রতি আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফরম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনামুল কবির ইমন এ রিট আবেদন দাখিল করেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। রিট আবেদনে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

‘অল দ্যা প্রাইম মিনিস্টার মেন’ শিরোনামে গত পহেলা ফেব্রুয়ারি আল জাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরই মধ্যে এ প্রতিবেদন ভিত্তিহীন উল্লেখ করে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), পুলিশ সদর দপ্তর থেকে পৃথক পৃথক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

এছাড়া সরকারের বিভিন্ন মহল থেকেও প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সাংবাদিক মহল থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এ অবস্থায় হাইকোর্টে রিট আবেদন করা হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য