,

মোবাইলে কোরআন তেলাওয়াত

news-image

মুফতি আবুদারদা : কম্পিউটার, মোবাইল কিংবা অন্য যেকোনো ডিজিটাল ডিভাইসে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে শরিয়তের বিধান হলো স্ক্রিন স্পর্শ না করে ¯্রফে দেখে দেখে তেলাওয়াত করলে অজু থাকা জরুরি নয়। অজু ছাড়াও তেলাওয়াত করা যাবে। তবে গোসল ফরজ হলে তা জায়েজ হবে না। কারণ রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘ঋতুস্রাব ও গোসল আবশ্যক হওয়া ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না।’ (তিরমিজি, হাদিস : ১৩১)

আর যদি স্ক্রিন স্পর্শ করে তেলাওয়াত করা হয়, তাহলে অধিকাংশ ফকিহদের মত হলো, অজু ছাড়া তা স্পর্শ করা যাবে না। যখনই কোরআনের আয়াত স্ত্রিনে ভেসে উঠবে, তখনই তা স্পর্শ করতে অজু থাকতে হবে। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘পবিত্র হওয়া ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না।’ (মুয়াত্তা মালিক, হাদিস : ৬৮০)। উমর (রা.) যখন অমুসলিম ছিলেন, তখন কোরআন স্পর্শ করতে চাইলে তার বোন বলেছিলেন, ‘তুমি অপবিত্র, আর এ গ্রন্থ পবিত্র ছাড়া কেউ ধরতে পারে না।’ (মুসনাদুল বাজ্জার : ১/৪০১)

তবে সমকালীন কোনো কোনো আলিম বলেছেন, ‘কোরআনের লিপি স্থায়ী হলে অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই, যেমন কাগজে ছাপা অক্ষরের কোরআন। মোবাইল স্ক্রিনের কোরআন স্থায়ী নয়। কিছু আলোকরশ্মির মাধ্যমে তা স্বল্প সময়ের জন্য দৃশ্যমান হয়। তাছাড়া এর ওপর গ্লাসের আবরণও থাকে। তাই তা অজু ছাড়া স্পর্শ করা যাবে।’ (আল-ইসলাম, সওয়াল-জওয়াব, ফতোয়া : ১০৬৯৬৬১)

সারকথা হলো, বিষয়টি যেহেতু মতভেদপূর্ণ এবং কোরআন মজিদ যেহেতু পৃথিবীর পবিত্রতম ও মর্যাদাপূর্ণ গ্রন্থ, তাই পাক-পবিত্র হয়েই তা স্পর্শ করা ইমানের দাবি। পারতপক্ষে স্ক্রিনেও অজু ছাড়া কোরআন স্পর্শ না করাই শ্রেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য