,

মোদি সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল কৃষকরা

news-image

অনলাইন ডেস্ক : দাবি মানা পর্যন্ত বাড়ি না ফেরার ঘোষণা দিয়ে নতুন কৃষি প্রত্যাহারে সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ভারতের আন্দোলনরত কৃষকরা।

ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর মধ্যেই কেন্দ্রকে বিতর্কিত কৃষি আইন নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে।

আনন্দবাজার জানায়, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্র্যাক্টর মিছিল ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে শনিবার ভারতজুড়ে ৩ ঘণ্টার শান্তিপূর্ণ চাক্কাজ্যাম পালিত হয়।

ওই কর্মসূচি শেষ হতেই দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার গাজীপুরে দাঁড়িয়ে টিকায়েত সাফ জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটার প্রশ্নই নেই।

এছাড়া কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরব না আমরা। আইন প্রত্যাহার করতে ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছি কেন্দ্রীয় সরকারকে। তার পর পরবর্তী পরিকল্পনা করবো। চাপ সৃষ্টি করে সরকারের সঙ্গে আলোচনায় বসানো যাবে না আমাদের।’

ট্র্যাক্টর মিছিল ঘিরে অশান্তির পর কৃষকরা যখন ছত্রভঙ্গ, সেই সময় টিকায়েতের আহ্বান সকলকে ফের আন্দোলনমুখী করেছিল। এ দিন চাক্কাজ্যামেও স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে।

পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে চাক্কাজ্যাম কর্মসূচি পালিত হয়েছে। এমনকি ৫০ হাজার পুলিশ, আধা-সামরিক বাহিনী নামিয়ে রাজধানী দিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেললেও দিল্লির শহীদ পার্কে কৃষকদের সমর্থনে জড়ো হন অনেকে। তবে পুলিশ সেই জমায়েত ভেঙে দেয়। বেশ কয়েক জনকে আটকও করা হয়েছে।

আইন তিনটি সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটার প্রশ্ন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষক সংগঠনগুলোও। কেন্দ্রের তরফে ১৮ মাসের জন্য আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হলেও, তাতে রাজি হননি তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য