,

দ্বিতীয় টিকার অনুমোদন দিল চীন

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস (কোভিড–১৯) ঠেকাতে দ্বিতীয় টিকার অনুমোদন দিল চীন। দেশীয় প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের তৈরি ‘করোনাভ্যাক’ এ অনুমতি পেয়েছে। আজ শনিবার সিনোভ্যাকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে চীন প্রথম টিকা হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি টিকা করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমতি দেয়। এবার দ্বিতীয় টিকা হিসেবে করোনাভ্যাকের অনুমোদন দেওয়া হলো। আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার আগেই এ দুটো টিকা উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রয়োগ করা হচ্ছে।

সিনোভ্যাক জানিয়েছে, তাদের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ইতিমধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও লাওসে অনুমোদন দেওয়া হয়েছে।

করোনার টিকা নেন এক স্বাস্থ্যকর্মী। ১৮ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়
বিদেশে এ টিকার চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের দুই মাসের ফলাফলের ভিত্তিতে চীন চূড়ান্ত অনুমোদন দিল। চূড়ান্ত পর্যায়ের তথ্য–উপাত্তের বিশ্লেষণ এখনো হাতে আসেনি বলে জানিয়েছে সিনোভ্যাক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য