শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৈরি করুন ক্ষীরের পাটিসাপটা

news-image

অনলাইন ডেস্ক : প্রকৃতিতে এখন শীতের আমেজ। আর বাঙালির শীত মানেই পিঠা ও পায়েসের উৎসব। শহর-গ্রামের অলি গলিতে সকাল-সন্ধ্যা এখন পিঠা তৈরির ধুম। এর মধ্যে মজাদার পিঠার তালিকায় শীর্ষে পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা আপনি চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন। বাংলাদেশ জার্নালের আজকের প্রতিবেদনে থাকছে ঘরে বসে ক্ষীরের পাটিসাপটা তৈরি উপায়-
শুধু জুস আর দুধ খাচ্ছেন সাবিলা
যা যা লাগবে:

১) দুধ – ২ লিটার

২) এলাচ – ২টি

৩) দারুচিনি – ২টি

৪) তেজপাতা – ২টি

৫) চিনি – স্বাদমত

৬) লবণ – সামান্য

৭) চালের গুঁড়া – ২ টেবিল চামচ

৮) মিহি নারিকেল কোরা আধা কাপ
প্রণালি:

প্রথমে অর্ধেক চিনি আর দুধ ঘন করে জ্বাল দিতে হবে। এবার এর ভেতর সুজি আর নারিকেল কোরা ছেড়ে ক্ষীর তৈরি করে নিতে হবে। চাইলে নারিকেল কোরা বাদ দিতে পারেন। ক্ষীর ঘন হলে নামিয়ে রাখুন।

এরপর চালের গুঁড়া, বাকি চিনি, পানি আর লবণ দিয়ে পাতলা গোলা করে নিন। কড়াইতে সামান্য তেল নিয়ে গরম করে নিতে হবে। এরপর আধা কাপ গোলা দিয়ে একটা পাতলা রুটির মতো বানিয়ে নিন। রুটির ওপরের দিকে শুকিয়ে এলে এক টেবিল চামচ পরিমাণ ক্ষীর দিয়ে মুড়িয়ে পাটিসাপটার আকার দিয়ে আরেকবার ভেজে নিন। এভাবে একটি একটি করে পিঠা বানিয়ে নামিয়ে আনুন। ঠাণ্ডা হলেই পরিবেশন করুন সুস্বাদু পাটিসাপটা পিঠা।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ