,

এবার দিল্লির উত্তেজনায় আসছে বাংলাদেশ প্রসঙ্গ

news-image

নিউজ ডেস্ক: কৃষক আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি উত্তেজনায় ফুঁসছে। দিল্লির সিংঘু সীমান্তে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। অশান্তির আশঙ্কায় হরিয়ানা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দিল্লির সকল জেলাতে পুলিশ কর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বাম নেতা মুহাম্মদ সেলিম বলেন, মোদি সরকার যুদ্ধের পরিবেশ সৃষ্টি করেছে দিল্লিতে। যদি দিল্লির রাজপথে বাংলাদেশের সেনা প্যারেড করতে পারে তাহলে দেশের কৃষকরা কেন আন্দোলন করতে পারবে না।

এদিকে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চা ট্রাক্টর র‍্যালিতে ইতি টেনে আন্দোলন হিংসাত্মক হয়ে যাওয়ায় তারা অনুতপ্ত বলে জানিয়েছে। সংযুক্ত কিষান মোর্চার দাবি, কৃষক আন্দোলন বানচাল করার জন্য কিছু সমাজবিরোধী এই হিংসা ছড়িয়েছিলো।

গতকাল দিল্লির লালকেল্লায় জোড় করে ঢুকতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র ধ্বস্তাধস্তি হয় কৃষকদের। পুলিশ আন্দোলনরত কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং লাঠিচার্জ করে বলে অভিযোগ। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক্টর চাপা পড়ে এক কৃষকের মৃত্যু ঘটে। এদিকে দিল্লিতে কৃষকদের উপর পুলিশি লাঠি চার্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল। বাম নেতা সীতারাম ইয়েচুরি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লির ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন।তিনি ট্যুইটে কেন্দ্রীয় মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ তোলেন, কেন্দ্রের উদাসীনতার কারনেই এই ঘটনা ঘটেছে। ভারতের কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলনকে লঘু করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য