,

৩য় দিনের দুদকে জিজ্ঞাসাবাদের মুখে পি কে হালদারের বান্ধবী অবন্তিকা

news-image

অনলাইন ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় তাঁকে। রিমান্ডে দুদক উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল অবান্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

এর আগে সোমবার (২৫ জানুয়ারি) ও মঙ্গলবারও (২৬ জানুয়ারি) দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অবন্তিকাকে।

গত ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নিয়ে আসে অবান্তিকা বড়ালকে। এরপর আদালতের কাছে রিমান্ড আবেদন করা হলে আদালত অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য