,

মিয়ানমার থেকে ৪০০ কোটি টাকার চাল কিনছে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমার থেকে বাংলাদেশ সরকারের যে ১ লাখ টন চাল আমদানি করার কথা তার দামদর চূড়ান্ত হয়েছে। ৪৮৫ ডলার বা ৪১ হাজার টাকায় প্রতি টন চাল আনা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমকে উদ্ধৃত করে রয়টার্স রবিবার জানিয়েছে, সরকার থেকে সরকার চুক্তিতে সব ধরনের খরচসহ প্রতি টন চাল ৪৮৫ ডলারে আমদানি করা হবে।

এই হিসাবে লাখ টন চালের দাম পড়ে ৪১১ কোটি টাকার মতো।

মোছাম্মৎ নাজমানারা খানুম সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দাম কমিয়ে রাখার বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’

এই চুক্তি খুব দ্রুত স্বাক্ষরিত হবে। এপ্রিল থেকে ধাপে ধাপে চাল আসা শুরু হবে।

চাল উৎপাদনে বিশ্বের ৭তম দেশ মিয়ানমার। এবার তারা রপ্তানিতেও এগিয়ে যাওয়ার জন্য বিশেষ মনোযোগী হয়েছে। বর্তমানে মিয়ানমার সরকার ২০ লাখ টন চাল রপ্তানির লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এতে দেশটির আন্তর্জাতিক চালের বাজারে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তারা স্থল এবং জলপথের মাধ্যমে ৬৫টি দেশে চাল রপ্তানি করে থাকে। তাদের রপ্তানির বড় একটি অংশ যায় চীনে।

মিয়ানমার থেকে সর্বশেষ তিন বছর আগে চাল আমদানি করে বাংলাদেশ।

বাংলাদেশ ভারত থেকেও দেড় লাখ টন চাল কিনছে।

সূত্র ; দেশ রূপান্তর

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য