,

ইন্টারপোলের রেড নোটিশে ২ মানবপাচারকারী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় মানবপাচার মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশভুক্ত ছয় আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে জাফর ইকবাল নামে এক আসামিকে সম্প্রতি ইতালি থেকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে। অপর আসামি শাহদাত হোসেনকে ঢাকার পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

রেড নোটিশের তিন মাসের মধ্যে এই দুই আসামি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার দুইজন গত বছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

সিআইডি ওই দুজনসহ ছয় মানব পাচারকারীকে ধরিয়ে দিতে গত নভেম্বরে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল। এখনও তানজিরুল, স্বপন, নজরুল ইসলাম মোল্ল ও মিন্টু মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ সদরদপ্তরে ইন্টারপোলের সঙ্গে সমন্বয়কারী বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) এআইজি মহিউল ইসলাম জানান, ইতালির কোসেঞ্জা শহর থেকে দেশটির পুলিশ জাফরকে গ্রেপ্তার করেছে। এরপর তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানো হয়েছে। ওই আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান, দক্ষিণখান থানার একটি মাদক পাচার মামলায় জাফরকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, এই জাফরই রেড নোটিশধারী মানবপাচারকারী চক্রের সদস্য।

লিবিয়ার মিজদাহতে গত বছরের মে মাসে বাংলাদেশিদের হত্যা, মুক্তিপণ আদায় ও নির্যাতনের ঘটনায় সিআইডি বাদী হয়ে ঢাকার পল্টন ও বনানী থানায় তিনটি মামলা করেছিল। এর বাইরে দেশের বিভিন্ন জায়গায় আরও ২৩টি মামলা হয়। এসব মামলার মধ্যে সিআইডি মোট ২৫টি মামলার তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য