,

গৌরীপুরে লড়ছেন মা, ঈশ্বরগঞ্জে মেয়ে

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে লড়ছেন মা ও মেয়ে। তবে দুইজন ভিন্ন পৌরসভায় প্রার্থী হয়েছেন।

মা শিউলী চৌধুরী প্রার্থী হয়েছেন গৌরীপুরর পৌরসভায়। অন্যদিকে মেয়ে নুসনাত আরা প্রিয়া চৌধুরী প্রার্থী হয়েছেন ঈশ্বরগঞ্জ পৌরসভায়।

শিউলী চৌধুরী গৌরীপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এ ওয়ার্ডে টানা দুইবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

শিউলী চৌধুরী পৌরসভার পশ্চিম দাপুনিয়ার রৌজ চৌধুরীর স্ত্রী। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আশা করি এবারও বিজয়ী হব ইনশাআল্লাহ।

এদিকে শিউলী চৌধুরীর মেয়ে প্রিয়া চৌধুরী ঈশ্বরগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দত্তপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

প্রিয়া বলেন, আমি মাকে মানুষের সেবায় কাজ করতে দেখেছি. আমার শ্বশুর শ্রমিক পরিবহন সমিতির ওয়ার্ড শাখায় দীর্ঘ ২৬ বছর সভাপতি হিসেবে কাজ করেছেন। তাদের অনুপ্রেরণায় আমিও মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য