,

বাজারে ৭৫ কেজি ওজনের বাঘাইড়

news-image

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ উঠেছে। যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা।

আজ বুধবার শ্রীমঙ্গলের মাছ বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মাছটি বিক্রির জন্য নিয়ে এসেছেন শ্রীমঙ্গল লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী মো. হাবিব মিয়া। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও সেখানকার মূল আকর্ষণ হলো বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ।

মাছটির বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এই মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে মাছটির দাম উঠেছে ৮০ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষায় আছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে তিনি মনে করছেন।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। গত বছরের তুলনায় এবারের পৌষ সংক্রান্তিতে মাছ একটু কম।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু মাছ কেনার জন্য নয়, দেখার জন্যও তারা এসেছেন। অনেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে বাজারে নিয়ে এসেছেন।

মাছ কিনতে আসা সমিরন ধর জানান, বর্তমানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ কেনা একটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। আর অনান্য সময়ের তুলনায় পৌষ সংক্রান্তিতে বড় মাছ বাজারে আসে তাই বড় আকৃতির মাছ কিনতে বাজারে আসা।

মাছ ব্যবসায়ী জোনাইদ মিয়া বলেন, ‘পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গল মাছ বাজারে বড় বড় মাছ উঠেছে। এ মাছগুলো হাকালুকি হাওর, হাইল হাওর ও মেঘনা নদী থেকে আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের