,

কারাবাখ নিয়ে ফের আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে রাশিয়ার বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে মস্কোতে বৈঠক করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ছবি: ইয়েনি শাফাক।
নাগোরনো-কারাবাখ সংকট নিয়ে রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক মস্কোতে শুরু হয়েছে।

সোমবার শুরু হওয়া বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে মস্কোতে আসায় ধন্যবাদ জানান।

বৈঠকে পুতিন বলেন, নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি স্থিতিশীল করতে রাশিয়া মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ত্রিপক্ষীয় যুদ্ধবিরতি ধারাবাহিকভাবে পালিত হবে। নাগোরনো-কারাবাখ পরিস্থিতি স্থিতিশীল।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতির চুক্তির পর ইতিমধ্যে ৪৮ হাজার মানুষ ওই অঞ্চল থেকে নিজ দেশে ফেরত গেছে।

নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত। কয়েক দশক ধরে বিরোধপূর্ণ অঞ্চলটি আর্মেনিয়ার দখলে ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য